বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১২:২৩
বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।
 
জানা গেছে, সোমবার সকালে ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একের পর এক কয়েকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকেরএক হেলপার নিহত হন। এরপরই বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সেতুর দুই পারের সকল যানবাহন চলাচল বন্ধ  করে দেয়। যে কারণে উত্তরবঙ্গ ও ঢাকাগামী পরিবহণগুলো আটকা পড়ে  মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও সেতুর উপর বিভিন্ন জায়গায় কয়েকটি ট্রাক বিকল হয়ে পড়ে। দুর্ঘটনার পরই থেকেই সেতুতে টোল আদায় বন্ধ করে দেয়া হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো সরানোর পর সকাল সাড়ের নয়টার পর পুনরায় টোল আদায় শুরু হয়।
 
দূর্ঘটনা কবলিত ট্রাকের চালক ও হেলপাররা বলেন, ‘ভোর না হতেই সেতুতে সোডিয়াম লাইটগুলো বন্ধ করে দিয়েছে সেতু কর্তৃপক্ষ। ঘণকুয়াশা ও সেতুতে আলো না থাকার কারণে সেতুর উপর দুর্ঘটনাগুলো ঘটেছে।’
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান তথ্যেল সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ