ভাঙ্গায় আগুনে নিহত স্কুলছাত্রের পরিবারকে এমপি নিক্সন চৌধুরীর অনুদান

আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৬:১৭
 
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের বাইশাখালী গ্রামে আগুনে পুড়ে নিহত স্কুলছাত্রের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
 
সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট এক লাখ টাকা প্রদান করেন। এমপি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, আগুনের ঘটনায় থানায় যে মামলা হয়েছে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাদাত্ হোসেন।
 
উল্লেখ্য গত ১১ ডিসেম্বর রবিবার উপজেলার পৌরসদরের বাইশাখালি গ্রামে গভীররাতে বসতভিটায় অগ্নিকাণ্ডে চারটি ঘর ভস্মীভূত হয়। সে সময় আগুনে দগ্ধ হয়ে ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ছাত্র সাব্বির মুন্সির নির্মম মৃত্যু হয়। ঘটনার পর নিহতদের বাবা আমির মুন্সি ভাঙ্গা থানায় অজ্ঞাত আসামি দিয়ে একটি মামলা দায়ের করে। 
 
অপরদিকে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী স্কুলছাত্র সাব্বিরকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে।
 
ইত্তেফাক/এএম।