রামগড় জালিয়াপাড়া সড়কের এগার মাইল নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিন ত্রিপুরা (২৯) রামগড় চা বাগানের শ্রমিক বলে জানা গেছে। তার পিতার নাম পুর্ণ চন্দ্র ত্রিপুরা। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইকবাল হোসেন (২০) নামে একজনকে রামগড় হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিল। বাগানবাজার থেকে গুইমারা যাওয়ার পথে এগার মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিন ত্রিপুরা মারা যায়। পুলিশ অটোরিকশাটি আটক করেছে।
ইত্তেফাক/এএম।
