মার্চে দ্বিতীয় ভৈরব রেল ও দ্বিতীয় তিতাস রেলসেতু উদ্বোধন: রেলপথ মন্ত্রী

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৭:২২
রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, আগামী মার্চ মাসে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা নদীতে নির্মিত দ্বিতীয় ভৈরব রেল সেতু ও তিতাস নদীতে নির্মিত দ্বিতীয় তিতাস রেলসেতু। দ্বিতীয় ভৈরব রেলসেতু ও তিতাস রেলসেতুর নির্মাণকাজ শেষে হলে ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত পুরোপুরি ডাবল/ডুয়েল লাইন হবে। ঢাকা-চট্রগ্রাম ডাবল লাইলে ট্রেন চলাচল শুরু হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
 
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় দুটি সেতু পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
 
রেলপথ মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া অবরোধ ও হরতালের নামে রেলেরবগীতে আগুন দিয়েছে। মানুষকে পুড়িয়ে মেরেছে। দেশের ক্ষতি করেছে। খালেদা জিয়া রাজনীতিতে ব্যর্থ হয়েছে আগামী নির্বাচনেও ব্যর্থ হবে।
 
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন, রেলওয়ে মহাপরিচালক আমজাদ হোসেনসহ রেলপথ মন্ত্রণালয়ের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের রাষ্ট্রীয় ঋণের (এলওসি) আওতায় সেতু দুটির মধ্যে দ্বিতীয় ভৈরব রেল সেতুর নির্মান ব্যয় হচ্ছে ৬২০ কোটি টাকা ও দ্বিতীয় তিতাস রেলসেতুর নির্মাণ ব্যায় হচ্ছে ১৯১ কোটি টাকা।
 

ইত্তেফাক/এএম।