যাত্রাবাড়ীতে বন্ধুর হাতে বন্ধু খুন

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৮:৩৯
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিল অফিসের সংলগ্ন ডিএনডি বাঁধ এলকায় বন্ধুদের হাতে এক বন্ধু খুন হয়েছে। নিহতের নাম মো. কাজল (৩৫)।
 
মঙ্গলবার বেলা ১২টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ ডিএনডি বাঁধ সংলগ্ন জলাশয় থেকে তার লাশ উদ্ধার করেছে। নিহত কাজল মাতুয়াইল এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। গত সপ্তএহ কাজলের বন্ধুরা তাকে বাঁধ এলাকায় ডেকে এনে হত্যা করে বলে থানায় একটি মামলা রয়েছে। তার লাশ পানিতে ভেসে উঠলে পুলিশ লাশটি উদ্ধার করে। এদিকে রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ার আবুল হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় বেসরকারি প্রতিষ্ঠান আহসান উল্লাহ পলিটেনিক ইন্সটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী রাকিব বখতিয়ার (১৯) মারা গেছেন। 
 
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন, গত ২৫ ডিসেম্বর কাজলের বন্ধুরাই তাকে মারধর করে ওই বাঁধের পানিতে ফেলে দেয়। মামলার তদন্তের স্বার্থে আর কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে। এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের আটক করার অভিযান চলছে। তিনি আরো জানান, কাজলের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড)  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
এদিকে রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, বখতিয়ার সকালে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। তারপরও দুর্ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।