রাবিতে শীতকালীন ছুটি বৃহস্পতিবার শুরু

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৯:৫৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৫ দিনের শীতকালীন ছুটি শুরু হচ্ছে। বুধবার রাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
তবে প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খোলা থাকবে। নির্ধারিত সকল ক্লাস ও পরীক্ষা ১৬ জানুয়ারি থেকে শুরু হবে।
 
রাবির অফিস ৭ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগে যথারীতি কাজ চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস