সিরীয় সীমান্তবর্তী ইরাকের পশ্চিমাঞ্চলের যেসব এলাকা এখনো ইসলামিক স্টেট গ্রুপের নিয়ন্ত্রণে সেসব এলাকা পুনর্দখলের লক্ষে দেশের সামরিক বাহিনী বৃহস্পতিবার অভিযান শুরু করেছে। কমান্ডাররা একথা জানান।
জাজিরা অপারেশন কমান্ডের কমান্ডার লে: জেনারেল কাশেম মোহাম্মাদি বলেন, আইএসের কাছ থেকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার এলাকা মুক্ত করতে সামরিক অভিযান শুরু করা হয়েছে। তিনি জানান, মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান বাহিনীর সহযোগিতায় সেনাবাহিনীর সপ্তম ডিভিশনের নেতৃত্বে এ অভিযান শুরু করা হয়।
এ অভিযানের প্রধান লক্ষ্য ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনাহ, রাওয়া ও আল-কাইম এলাকার নিয়ন্ত্রণ নেয়া। মোহাম্মাদি বার্তা সংস্থা বলেন, ‘আমাদের বাহিনী হাদিতা থেকে বিভিন্ন দিক থেকে আনাহ’র দিকে অগ্রসর হচ্ছে।’ এএফপি।
ইত্তেফাক/এসএসএ

