কাউখালীতে নিখোঁজের ১০ দিন পর যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৭:০৮
পিরোজপুরের কাউখালী উপজেলায় নিখোঁজের ১০ দিন পর রাজু হাওলাদার (২২) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের একটি খালের চালা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই উপজেলার  হোগলা গ্রামের ভিক্ষুক আজিজুল হকের ছেলে। 
 
গ্রামবাসী জানান, মানসিক ভারসাম্যহীন রাজু হাওলাদার ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন। পরে বুধবার বিকেলে হোগলা গ্রামের বেলা খালের একটি চালা থেকে দুগর্ন্ধ আসলে স্থানীয়রা থানায় খবর  দেন। বৃহস্পতিবার পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠায়।
 
ইত্তেফাক/ইউবি