রাজশাহীর বাগমারা উপজেলা থেকে শহীদুল ইসলাম (৩১) নামে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কুঠিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, শহীদুল ইসলাম থানার তালিকাভুক্ত জেএমবি সদস্য। তার নামে সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিল। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ইত্তেফাক/ইউবি
