মধুখালীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৯:৫৯
বৃহস্পতিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি এলাকায় মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। লাশ সুরতহাল রিপোর্টের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
 
মধুখালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশুতোষ জানান, ধারনা করা হচ্ছে তাকে কেউ শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে অন্য এলাকা থেকে এনে মাঝকান্দি এলাকায় ফেলে গেছে। তার নিকট থেকে একটি অটোভ্যান জাতীয় গাড়ির একটি চাবি পাওয়া গেছে। হয়ত কেউ অটোভ্যান ছিনতাই করে তাকে হত্যা করে থাকতে পারে।
 

ইত্তেফাক/এএম।