পিরোজপুর মঠবাড়িয়ায় বৃহস্পতিবার বিকেলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১১১তম শাখার উদ্বোধন করা হয়েছে।
শহরের ফার্মেসি রোডের হাজী আদম আলী খান সুপার মার্কেটে মঠবাড়িয়া শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন উর রশিদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, সাবেক সংসদ সদস্য ডা. মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, ব্যাংকের ভাইস চেয়ারম্যান এসএএম হোসাইন, ব্যাংকের পরিচালক শাসমসুল আলম, জাহেদুল হক, ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ, মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক সানাউল হক সুমন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
