আড়াইহাজারে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০০:৪৪

আগামী ৩১ মার্চ আড়াইহাজার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ সময়ে এসে জমে উঠেছে প্রচারণা। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুজাহেদুর রহমান হেলো সরকার নৌকা প্রতীক এবং উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগ প্রার্থী বৃহস্পতিবার উপজেলার বিশনন্দী, মানিকপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে মানিকপুর স্কুল মাঠে পথসভায় বক্তব্য রাখেন।

স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন মোল্লা তার লোকজন নিয়ে উপজেলার আড়াইহাজার, ফতেপুর, ব্রাþন্দী এলাকায় গণসংযোগ করেন।

আওয়ামী লীগ প্রার্থী মুজাহেদুর রহমান হেলো সরকার বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন মোল্লা বলেন, সুষুম নির্বাচন হলে আমিই জয়ী হব। তিনি প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন জানান, প্রশাসন নির্বাচন সুষুম ও নিরপক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে।

আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন জানান, আড়াইহাজার উপজেলার ২ পৌরসভা ও ১০ ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ২লাখ ৮৩ হাজার ৮৬৭টি। মোট কেন্দ্র  ১১৩টি।