শার্শায় ভারতের নাগরিকসহ আটক ৩, ফেনসিডিল উদ্ধার

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৬:৫৪
মাদক ব্যবসায় জড়িত অভিযোগে শার্শার শিকারপুর সীমান্ত থেকে ভারতের নাগরিকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। 
 
এ সময় মাটির নিচ থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন ইউপি সদস্য মফিজুর রহমান, ভারতের নাগরিক জাকির হোসেন ও  মজিবর রহমান। 
 
যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান,  ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান শিকারপুর সীমান্ত এলাকায় রাখা হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ইউপি সদস্য মফিজুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময়  ভারতীয় নাগরিক জাকির হোসেন ও  মজিবর রহমানকে আটক করা হয়। 
 
ইত্তেফাক/ইউবি