পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১০:১৮
 
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে ছোট বড় সব ফেরি।
 
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌপুলিশের ইনচার্জ সামছুল আলম ফেরি চলাচল বন্ধের বিষয়টি জানান, ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে এ ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 
 
তবে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
 
 
ইত্তেফাক/কেকে