আইনের শাসন ও গণতন্ত্র একে অপরের পরিপূরক -------- প্রধান বিচারপতি

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০১:০১

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইনের শাসন ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। একটি শোষণমুক্ত রাষ্ট্র গঠন আমাদের দায়িত্ব। আমাদের সম্পদ সীমিত কিন্তু হূদয় প্রশস্ত।

গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ায় নবনির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও আবু বকর সিদ্দিকী, হাইকোর্টের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা এমপি, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, সৈয়দা রাশেদা বেগম এমপি, সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল, জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী প্রমুখ।