চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার প্রত্যন্ত আলাটুলি ইউনিয়নে শুক্রবার দিনব্যাপী অভিযানে পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার পলাতক ১৮ আসামিকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ।
জঙ্গিবাদ বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার ভোর তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই অভিযান চলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।-বাসস
ইত্তেফাক/কেকে
