নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা কছিমুদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার সময় পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের মহারন্দী গ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না....রাজিউন)। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭৫ বছর।
মুক্তিযোদ্ধা কছিমুদ্দীন উপজেলার কোচকুড়লিয়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে ১ ছেলে ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
শুক্রবার জুম্মার নামাজের পর তাকে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের পর তার লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
গার্ড অব অনার ও জানাযা নামাজে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, আজীবন সদস্য মনোয়ারুল ইসলামসহ এলাকার অসংখ্য গুণীজন অংশ নেন।
ইত্তেফাক/বিএএফ
