খুলনায় ১৭ থানায় এক মাসে ২৭০ মামলা

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৭:৪২
খুলনা মহানগর ও জেলার ১৭টি থানায় গত ডিসেম্বর মাসে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় ২৭০টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ৮টি খুন এবং নারী ও শিশু নির্যাতনের ১৯টি ঘটনা ঘটে। 
 
রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য জানানো হয়। সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান সভাপতিত্ব করেন। 
 
সভায় আইনশৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, খুলনা মহানগরীর ৮টি থানায় ডিসেম্বর মাসে রাহাজানি ১টি,  চুরি ১২টি, খুন ৩টি, অস্ত্র আইন ২টি, দ্রুত বিচার ৩টি, ধর্ষণ ১টি, নারী ও শিশু নির্যাতন ১০টি, নারী ও শিশু পাচার ১টি, মাদকদ্রব্য ৬৬টি এবং অন্যান্য ৪০টিসহ মোট ১৩৯টি মামলা দায়ের হয়। নভেম্বর মাসে এ সংখ্যা ছিল ১৩৫টি। 
 
অপরদিকে, জেলার নয়টি থানায় ডিসেম্বর মাসে রাহাজানি ১টি, চুরি ৭ট, খুন ৪টি, অস্ত্রআইনে ৪টি, ধর্ষণ ১টি, নারী ও শিশু নির্যাতন ৭টি, ও  মাদকদ্রব্য ৪০টি এবং অন্যান্য আইনে ৬৭টিসহ মোট ১৩১টি মামলা দায়ের হয়।  নভেম্বর মাসে এ সংখ্যা ছিল ১৪০টি।
 
ইত্তেফাক/ইউবি