মুরাদনগরে ভাতিজার হাতে চাচা খুন

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ২০:১৫
কুমিল্লা মুরাদনগর উপজেলায় পারিবারিক কলহের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের বাঙ্গরা পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরা পশ্চিম পাড়া গ্রামের পরিবারিক বিরোধের জের ধরে সন্ধ্যায় চাচার সাথে ভাতিজার বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আলী আহম্মদ কেলুর ছেলে মনিরুল ইসলাম (২৫) চাচা রফিকুল ইসলামকে (৫২) এলোপাতারি ছুরিকাঘাত করে। এতে গুরুতর জখম আবদুর রবকে স্থানীয়রা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানার এসআই মোস্তফা ও এএসআই নূরু নবীর নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে মনিরুলকে আটক করে।
 
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মো. সাদেকু রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার কারণ এখনও জানা যায়নি।
 
ইত্তেফাক/এএম।