সাতক্ষীরায় জামায়াতকর্মীসহ গ্রেফতার ২৮

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৪:৫৫
 
সাতক্ষীরার পুলিশের বিশেষ অভিযানে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সাত উপজেলার আট থানায় এক জামায়াতকর্মীসহ মোট ২৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
 
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, এর মধ্যে সদর থানা পুলিশ ১১ জন, কলারোয়া পাঁচজন, তালা তিনজন, কালিগঞ্জ এক জামায়াতকর্মীসহ দুইজন, শ্যামনগর দুইজন, আশাশুনি দুইজন ও দেবহাটা একজন ও পাটকেলঘাটা এক আসামিকে গ্রেফতার করে।
 
আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। আটকদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে