নরসিংদীতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
সোমবার শুরু হওয়া এ মেলা বুধবার পর্যন্ত চলবে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রান্তিক জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় নরসিংদীর ঐতিহ্য, উন্নয়ন, সাহিত্য সংস্কৃতি, কৃষ্টি, তথা দেশের সার্বিক উন্নয়নের বিষয়ে চিত্রাঙ্কন, বিতর্ক, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া থাকবে তিনদিন ব্যাপী সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গনে তথ্য প্রযুক্তিসহ ৬৪টি স্টল বসানো হয়েছে।
উন্নয়ন মেলা উপলক্ষে সোমবার নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদীতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালীতে সরকারি-বেসরকানি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, এনজিও, পুলিশ, আনসার, বয়েজ স্কাউট, গাল্স গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, মুক্তিযোদ্ধা, আইনজীবী ও চিকিৎসকসহ সর্বস্তরের নারী পুরুষ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ
