এইচএসসি’র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২০:২১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

মো. কবির হোসেন (সুজন), সিনিয়র প্রভাষক

ব্যবস্থাপনা বিভাগ, নিকুঞ্জ মডেল কলেজ,  ঢাকা

প্রিয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয়পত্রে কয়েকটি  অধ্যায় থেকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং তার উত্তর উপস্থাপন করা হলো। যেহেতু

জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয়, তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে লেখা অনেকটাই সম্ভব হবে। পাশাপাশি বহুনির্বাচনী প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যাবে। তাই জ্ঞানমূলক প্রশ্ন সমূহ সংরক্ষণ করবে।

অধ্যায়: ব্যবস্থাপনার ধারণা

০১. আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে ?

উত্তর: আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফেওল।

০২. ব্যবস্থাপনা কী ?

 উত্তর: কোন প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে নিয়োজিত বিভিন্ন উপায় উপকরণ  যথা; মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল,অর্থ, বাজার, পদ্ধতি কে যথাযথভাবে কাজে  লাগানোর  জন্য সুষ্ঠ পরিচালনাকে ব্যবস্থাপনা বলা হয়।

৩. ব্যবস্থাপনা চক্র কী ?

উত্তর: ব্যবস্থাপনার কাজ  যথা পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ ইত্যাদি কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলা হয়।

৪. ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি ?

উত্তর: ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনা।

৫.ব্যবস্থাপনার উপকরণ কয়টি?

উত্তর : ব্যবস্থাপনার উপকরণ ছয়টি।

০৬. ব্যবস্থাপনার উপকরণ সমূহ কি কি?

উত্তর : ব্যবস্থাপনার উপকরণ সমূহ হলো মানুষ, যন্ত্রপাতি,কাঁচামাল, অর্থ, বাজার ও পদ্ধতি।

০৭. ব্যবস্থাপনাকে সার্বজনীন কে বলেছেন?

উত্তর: গ্রীক দার্শনিক সক্রেটিস ব্যবস্থাপনাকে সার্বজনীন বলেছেন।

০৮. কোনটিকে কেন্দ্র করে ব্যবস্থাপনার কাজ আবর্তিত হয় ?

উত্তর: উদ্দেশ্যকে কেন্দ্র করে ব্যবস্থাপনার কাজ আবর্তিত হয়।

০৯. হেনরি ফেওল ব্যবস্থাপনার কয়টি নীতির কথা বলেছেন ?

উত্তর: হেনরি ফেওল ব্যবস্থাপনার ১৪ টি নীতির কথা বলেছেন।

১০. ব্যবস্থাপনার প্রথম নীতি কোনটি ?

উত্তর : ব্যবস্থাপনার প্রথম নীতি কার্য বিভাজন।

১১. ব্যবস্থাপনার  স্তর কয়টি ?

উত্তর: ব্যবস্থাপনার স্তর তিনটি।

১২. ব্যবস্থাপনার তিনটি স্তর কি কি ?

উত্তর: উচ্চ পর্যায়ের, মধ্যম পর্যায়ের এবং নিম্ন পর্যায়ের স্তর।

১৩. কোম্পানি সচিব কোন স্তরের ব্যবস্থাপক ?

উত্তর: কোম্পানি সচিব উচ্চ স্তরের ব্যবস্থাপক।

১৪. শেয়ার হোল্ডার কোন স্তরের ব্যবস্থাপক ?

উত্তর : শেয়ার হোল্ডার উচ্চ স্তরের ব্যবস্থাপক।

১৫.উত্পাদন ব্যবস্থাপক কোন স্তরের ব্যবস্থাপক?

উত্তর: উত্পাদন ব্যবস্থাপক মধ্য মস্তরের ব্যবস্থাপক।

১৬.  নীতি, কৌশল ও সিদ্ধান্ত বাস্তবে রুপায়িত করেন কোন পর্যায়ের ব্যবস্থাপক ?

উত্তর: নীতি, কৌশল ও সিদ্ধান্ত বাস্তবে রুপায়িত করেন নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক।