পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
গেণ্ডারিয়া থানার এসআই সোহেল রানা জানান, রাতে ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন রাস্তায় ঐ ট্রাকটিকে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার দুই আরোহী বাদল হোসেন ও সানোয়ার হোসেন এবং চালক আলতাফ হোসেন গুরুতর আহত হন। তাদের উদ্ধার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল ও সানোয়ারকে মৃত ঘোষণা করেন।
আহত রিকশাচালককে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএসএস
