এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে রেকর্ড ৬ বছরের শিশুর

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১০:৫৯
একেই বলে 'বিস্ময়'। বড়রা যে কাজ করতে ভয় পায়, সেটাই অবলীলায় করল ৬ বছরের ছোট্ট অদ্বৈত ভারতিয়া! মাত্র ১২ দিনেই পৌঁছে গেল এভারেস্টের বেস ক্যাম্পে!
 
ছোট্ট অদ্বৈত সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসেবে এভারেস্টের বেস ক্যাম্পে উঠে রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, শীতকালে এভারেস্টের ক্যাম্পে পৌঁছানোর রেকর্ডও তার। এভারেস্টের বেস ক্যাম্প সমুদ্রতল থেকে ১৭ হাজার ৫৯৩ ফুট উপরে।
 
এমনই সময়ে এখানকার তাপমাত্রা থাকে ০ থেকে মাইনাস ১২। শীতকালে এই তাপমাত্রা আরও কমে যায়। এত উচ্চতায় অক্সিজেনের পরিমাণও খুব কম। নিঃশ্বাস নিতে খুবই অসুবিধা হয়। প্রত্যেক পদক্ষেপই বেশ কঠিন। তবে অদ্বৈত তার মা পায়েলের সঙ্গে গিয়ে পৌঁছাল এভারেস্টের বেস ক্যাম্পে।
 
IMG0
 
অদ্বৈতের মা পায়েল পাহাড় ট্রেক করতে পছন্দ করেন। পায়েল ও অদ্বৈত ২২ অক্টোবর হিমালয়ের পথে সফর শুরু করেন। যাত্রাপথে অনেক কঠিন পদক্ষেপ আসলেও ৩ নভেম্বর শেষমেশ এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছায় তারা।
 
ভারতীয় এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অদ্বৈত-র মা পায়েল বলেন, তিনি আসলে একাই আসতে চেয়েছিলেন এভারেস্টের ক্যাম্পে। অদ্বৈত মায়ের সঙ্গে যাওয়ার বায়না ধরে। পায়েল অদ্বৈতকে বিশেষ ট্রেনিং দেন এভারেস্টের বেস ক্যাম্পে যাওয়ার জন্য। এভারেস্টে পৌঁছে অদ্বৈত বলেছে, 'এবার আমি মাউন্ট কিলোমাঞ্জারোতে উঠতে চাই!'
 
ইত্তেফাক/এএম