জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২য় মেধা তালিকা বৃহস্পতিবার প্রকাশ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৯:৫০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে। উক্ত ফল এসএমএস এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে- (nuathnroll no) লিখে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠালে ফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) থেকে ফল পাওয়া যাবে।
 
এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
 
ইত্তেফাক/এসএস