উপজেলার ফুলমালিরচালা করিমগঞ্জে অবৈধভাবে ভূমি দখল, খুন ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত লোকজন ও স্থানীয়রা উপজেলার করিমগঞ্জ গায়েনমোড় ও জোড়দীঘি বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভ্যান ও ইজিবাইক শ্রমিক সংগঠনের সেক্রেটারী মোঃ নাজমুল হক, মোঃ আজিম উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, ঘাটাইল, ভালুকা ও সখিপুর সীমান্তবর্তী এলাকা থাকায় সন্ত্রাসীদের অভয়ারণ্য গড়ে উঠেছে। এই সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত মাদক ব্যবসা, জুয়া, চুরি, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হচ্ছে। তারা দখলকারীরা প্রভাবশালী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।
ইত্তেফাক/এএন
