যশোরে নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেছেন ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার তিনি এই কেন্দ্র উদ্বোধন করেন। যশোরের এই আইভিএসিটি বাংলাদেশে চালু হওয়া ১২তম ভিসা কেন্দ্র।
এসময় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সংসদ সদস্য, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পৌর প্রশাসনের কর্মকর্তারা উপস্থি ছিলেন।
এছাড়া নড়াইলের রামকৃষ্ণ মিশনে আরও একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হর্ষবর্ধণ শ্রিংলা। সেখানে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। আশ্রমটি একটি দাতব্য প্রতিষ্ঠান এবং সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি বিদ্যালয় পরিচালনা করে।
হাইকমিশনার নড়াইলের তুলারামপুর পরিদর্শন করবেন ও শুভ্রা মুখার্জী প্রি-ক্যাডেট স্কুলে ল্যাপটপ ও কম্পিউটারর সামগ্রী প্রদান করবেন। তিনি ভারত সরকারের প্রতিষ্ঠিত নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের ইন্দো-বাংলাদেশ মৈত্রী মহিলা হোস্টেল পরিদর্শনে যাবেন।
বৃহস্পতিবার হাইকমিশনার খুলনা মংলা পোর্ট সড়ক পরিদর্শন করবেন এবং ভারত সরকারের ঋণরেখার আওতায় বাংলাদেশকে প্রদেয় বর্ধিত সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন। ঐদিন বিকালে তিনি খুলনার শিল্প ও বণিক সমিতির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
ইত্তেফাক/এএসএস
