মাগুরায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেফতার

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৫:২২
মাগুরায় ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আইয়ুবকে (৬২)দীর্ঘ ১০ বছর পর পুলিশ গ্রেফতার করেছে।
 
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শ্রীপুর থানা পুলিশ জোকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। তার বাড়ি মাগুরার নিজনান্দয়ালী গ্রামে। তিনি ওই গ্রামের ছবের মোল্লার ছেলে। বুধবার তাকে মাগুরা আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ নভেম্বর প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে আদালত আইয়ুবকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছিল। ওই সময় থেকেই তিনি পলাতক ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ