এইচএসসি পরীক্ষা-২০১৯

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২০:২২

  ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

মো. কবির হোসেন সুজন, সিনিয়র প্রভাষক

ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা

প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, কিছু দিন পর পরীক্ষা। তাই তোমাদের সুবিধার্থে ব্যবসায সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো। আশাকরি তোমাদের অনুশীলনে রাখবে।

             

উদ্দীপক ঃ  ফাইলুজ ফারিহা আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন তরুণী। তাই আসছে পয়লা ফাল্গুনি বাসন্তি শাড়ি পরে সে রমনার বটমূলে যাবে। সে মনে করে এটা বঙালি জাতীর ঐতিহ্য, সংস্কৃতি  বিশ্বাসের একটি অংশ। তবে এই রমনা বটমূল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে অবস্থিত। অবস্থান ও আয়তনের কারণে এটি জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। তাছাড়া এখানে  প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত। তাই এই এলাকার  অবস্থান বহির্বিশ্বে নন্দিত।

ক) ব্যবসায় পরিবেশ কী?

খ) ব্যবসায়ের অর্থসংস্থানে কোন পরিবেশ অধিক গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করা যায়?

গ) উপরের উদ্দীপকে ফারিহার বিশ্বাস কোন পরিবেশ সমর্থন করে? আলোচনা কর।

ঘ) উদ্দীপকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান একটি পরিবেশকে সমর্থন করে? তুমি কি একমত? তোমার মতামত দাও।

উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর ঃ কোন দেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে।

উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর ঃ ব্যবসায়ের অর্থসংস্থানে অর্থনৈতিক পরিবেশ অধিক গুরুত্বপুর্ণ বলে মনে করা হয়। জনগণের আয় ও সঞ্চয়, মূলধন ও বিনিয়োগ, অর্থ ও ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, দক্ষ উদ্যেক্তা, মানব সম্পদ ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থসংস্থান ব্যবসায়ের উন্নয়নে অর্থনৈতিক পরিবেশ একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। যা দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাহায্যের  উপর নির্ভরশীল। এটা জনগণের আয়,সঞ্চয় ও বিনিয়োগের উপর নির্ভরশীল। তাই অর্থনৈতিক পরিবেশ অধিক গুরুত্বপূর্ণ।

উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর ঃ উপরের উদ্দীপকে সামাজিক পরিবেশের প্রতি সমর্থন জানানো হয়েছে। একটি দেশের জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ধারণা, আচার-আচরণ, শিক্ষা ও সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য,সুনাম ও সুখ্যাতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে।

উপরের উদ্দীপকে ফাইলুজ ফারিয়া একটি বিশেষ দিন পয়লা ফাল্গুনের প্রতি ইঙ্গিত করেছেন। ঐ দিন রমনার বটমূলে নানা আয়োজনে ফাল্গুনকে বরণ করা হয়। ঐ দিন ফারিহা একটি বিশেষ ধরণের ফাল্গুনী জামা পরে সে অনুষ্ঠানে যাবে। এটা তার বিশ্বাসও সংস্কৃতির একটি অংশ, তবে দেশীয় ঐতিহ্যও বটে। তাই তার  আচার- আচরণে এটাই প্রকাশিত হয়। তাই এটি একটি সামাজিক ধারণা বা পরিবেশের অন্তর্গত।

উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তরঃ উদ্দীপকে প্রাকৃতিক পরিবেশের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

কোন দেশের ভূ-প্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু,  সাগর- মহাসাগর, প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান ও আয়তন ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।

উপরের উদ্দীপকে সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু রমনার বটমূলের কথা বলা হয়েছে। এটি প্রাচ্যর অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে অবস্থিত। তাই এখানে বিশ্ববিদ্যালয়ের অবস্থানের কথা উল্লেখ করা হয়েছে। আর অবস্থান প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। ব্যবসায়ের বিভিন্ন ধরনের পরিবেশের মধ্য প্রাকৃতিক পরিবেশ একটি অন্যতম। এটি প্রকৃতিকে বেশি নির্দেশ করে। কারণ অর্থনীতির ভাষায় মানুষ কোন কিছু সৃষ্টি করতে পারে না শুধুমাত্র উপযোগ সৃষ্টি করতে  পারে। আর এই সৃষ্টিটা বেশির ভাগ প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। প্রাকৃতিক পরিবেশের কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দর গড়ে উঠেছে।