কালিয়াকৈরে দীর্ঘ দুই বছরেও নিখোঁজ হওয়া স্কুলছাত্রের সন্ধান পায়নি পুলিশ

আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৩:৫৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দীর্ঘ দুই বছরেও নিখোঁজ হওয়া স্কুলছাত্র সাগরের কোনো সন্ধান করতে পারেনি পুলিশ। সাগর টাঙ্গাইলেরমির্জাপুর উপজেলার পথরা গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে।
 
নিখোঁজ সাগরের বাবা  মিয়াজ উদ্দিন জানান, স্কুল ছাত্র  সাগর ২০১৫ সালের ২৮ জানুয়ারি উপজেলার হাবিবপুর এলাকার বাসা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে সাগরের খোঁজ  করা হয়। কোথাও সাগরের সন্ধান না পেয়ে ওই বছরের ২ ফেব্রয়ারি স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া বলেন, ‘এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় নাই।’
 
ইত্তেফাক/এএসএমইউ