জগন্নাথপুরে হত্যা মামলার সাজা প্রাপ্ত আসামী আব্দুল গফ্ফার (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পাটলী ইউনিয়নের রসূলগঞ্জ বাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান , উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামের আবারক আলীর পুত্র আব্দুল গফ্ফারের বিরুদ্ধে ২০০০ সালের একটি হত্যা মামলায় আদালত ১২বছরের সাজা প্রদান করেন।
শুক্রবার থানার এএসআই শাহজামাল ও আবুল হোসেনের নেতৃত্বে পুলিশ দল সাজা প্রাপ্ত পলাতক আসামী আব্দুল গফ্ফারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ইত্তেফাক/এএন
