কম্পিউটার ব্যবহারকারীদের খুব সাধারণ একটি সমস্যা হলো বিভিন্ন ধরনের ভাইরাস বা ম্যালওয়্যার। ভাইরাস বা ম্যালওয়্যারের আক্রমণে কম্পিউটারের গতি কমে যায়। অনেকে আবার এন্টিভাইরাস ব্যবহার করে থাকে । কম্পিউটার ধীরগতির হয়ে যাওয়ার ভয়ে অনেকে অ্যান্টিভাইরাস বা অ্যান্টিম্যালওয়্যার ব্যবহার করেন না। যারা এন্টিভাইরাস ব্যবহার করেন না তারা চাইলে কাঙ্খিত ফাইলটি অনলাইনের মাধ্যমে ভাইরাস আক্রন্ত কিনা তা যাচাই করে নিতে পারেন। তারা চাইলে অনলাইনেই কোনো ফাইল আপলোড করে তা ক্ষতিকর বা সন্দেহজনক কি-না, তা জেনে নিতে পারবেন। এই সেবাটি গ্রহণ করতে ভিজিট করুন www.virustotal.com।
