জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে ইজতেমার সফলতা কামনা করেছেন।
শুক্রবার এক বিবৃতিতে তারা বলেন, আমরা ইজতেমায় আগত মুসল্লিদের সুখ-শান্তি কামনা করছি। এর মধ্যদিয়ে বিশ্বের মুসলমানদের ঐক্য ও সংহতি আরো দৃঢ়তর হবে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় এই ইজতেমা ইতিবাচক ভূমিকা রাখবে।
