ডিজিটাল মুদ্রা বিটকয়েন গেল বছরে ছিল বিশ্বের সর্বোচ্চ মূল্যমানের মুদ্রা। এ বছর শুরু হতেই মুদ্রার দাম ব্যাপকভাবে কমতে শুরু করেছে। বর্তমানে বিটকয়েনের দাম ৩০ শতাংশ কমে ৭৬০ ডলারে নেমে এসেছে। একসময় বিটকয়েনের দাম ছিল ১১০০ ডলারেরও বেশি।
বিটকয়েন নিয়ে চীনের বাজারে ব্যাপক গুজব তৈরি হওয়ার কারণেই মূলত দাম ব্যাপকভাবে কমে গেছে। বাজারে গুজব উঠেছিল চীনের কেন্দ্রীয় ব্যাংক বিটকয়েনের উপর কিছু শর্ত আরোপ করতে পারে। যেন এর চাহিদা কমানো যায়। কারণ বিটকয়েনকে কেউ কেউ অনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। তবে চীনের সরকার বিটকয়েনের চাহিদা নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেয়ার কথা এখন পর্যন্ত জানায়নি।
