গাজীপুরের টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তারা মিয়া (৫৫) নামে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে।
তারা মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বলে জানান বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন।
এর আগে বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে আরো ৬ মুসল্লির মৃত্যু হয়। শনিবার সকাল ৯টা পর্যন্ত বিশ্ব ইজতেমায় ৭ মুসল্লির মৃত্যু হয়।
শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় তুরাগ পাড়ে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
ইত্তেফাক/কেকে
