বাংলাদেশের প্রায় ২৫০০ মানবসম্পদ পেশাজীবিদের সর্ববৃহত্ সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) আয়োজনে আগামী ৩ মার্চ শেরে বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬ষ্ঠ বিএসএইচআরএম-মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হবে। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজেন করা হয়।
বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্য ও কর্পোরেট হাউজগুলোর সফলতার ক্ষেত্রে মানব সম্পদ প্রফেশনস এর ক্রম পরিবর্তনশীল গুরুত্বের কথা বিবেচনা করে এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে- ‘একচেঞ্জ টু চেঞ্জ’ বা ‘পরিবর্তনের জন্য বিনিময়’। উল্লেখ্য যে, আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে মেটলাইফ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএইচআরএমএর সভাপতি মো. মোশাররফ হোসেন, সহ-সভাপতি মো. মাশেকুর রহমান খাঁন, ৬ষ্ঠ বিএসএইচআরএম-মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন-২০১৭ এর চেয়ারম্যান এস এম জহিরউদ্দিন হায়দার এফসিএমএ, সম্মেলনর সচিব এম. আবদুল্লাহ আল মামুন এবং বিএসএইচ আরএম এর সিনিয়র কর্মকর্তারা ও প্রেস এন্ড মিডিয়া উপ-কমিটির সদস্য শিবলী শিপু।
অন্যান্যদের মধ্যে টাইটেল স্পন্সর মেটলাইফ এর প্রতিনিধি মো. জাফর সাদেক চৌধুরী, চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, মো. মাহমুদ আলম, ম্যানেজার, এমপ্লয়ী বেনিফিটস্, মো. সাইফুর রহমান খাঁন, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার, মানবসম্পদ ও ফারিয়া মাহবুব, সিনিয়র অফিসার, ব্রান্ড এন্ড কমিউনিকেশনস এবং সম্মেলনের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা এই সম্মেলনের প্রেক্ষিত ও মানবসম্পদ উন্নয়নের ভূমিকা তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
