পুলিশ হাসপাতালের জন্য মিডল্যান্ড ব্যাংকের ২টি অ্যাম্বুলেন্স প্রদান

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৭:৩৬
 
পুলিশ হাসপাতালের জন্য দুইটি অ্যাম্বুলেন্স অনুদান দিয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্স দুইটি হস্তান্তর করা হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান নিলুফার জাফর উল্লাহ এমপি, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ-জামান। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এএন্ডও) মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মইনুর রহমান চৌধুরী, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
পরে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আইজিপির হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।
 

ইত্তেফাক/এএম।