উপজেলার সোমেশ্বরী নদীর আয়নাপুরে উদ্বোধনের অপেক্ষায় নবনির্মিত আশ্রয় কেন্দ্র। ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৭৮ লাখ টাকা ব্যয়ে এ আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান আকরাম এন্টারপ্রাইজ এ আশ্রয় কেন্দ্রের দ্বিতল ভবনটি নির্মাণ করেন।
জানা গেছে, প্রতি বছর খরস্রোতা সোমেশ্বরী নদীতে নেমে আসা পাহাড়ী ঢলের পানির তোড়ে নদী তীরবর্তী এলাকার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। বন্যা কবলিত হয়ে পড়ে আশ-পাশের এলাকা। এতে আশ্রয় ও গৃহহীন হয়ে পড়ে এলাকার লোকজন। গৃহহীন এসব লোকদের আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এলাকাবাসীর পক্ষ থেকে একটি আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি ছিল দীর্ঘদিন ধরে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ একেএম ফজলুল হক উপজেলার আয়নাপুরে সোমেশ্বরী নদীর তীরে এ আশ্রয় কেন্দ্রটির নির্মাণ কাজ হাতে নেন।
২০১৬ সালে শুরু হয়ে ইতোমধ্যেই এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আশ্রয় কেন্দ্রটি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, সংসদ সদস্যর অনুমতি সাপেক্ষে দিনক্ষণ নির্ধারণ করে ভবনটি উদ্বোধন করা হবে।
ইত্তেফাক/এএন
