বগুড়া শহরের নিউমার্কেট সংলগ্ন গালাপট্টি এমএ খান লেনস্থ আল হাসান জুয়েলার্স নামের একটি সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়া পর পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যকে আটক করেছে। এ সময় লুট হওয়া মালামাল উদ্ধারসহ ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আলমগীর হোসেন (৩২) নামে গুলিবিদ্ধ ১ ডাকাত সদস্য আটক ও লুটকৃত বস্তাভর্তি স্বণাংলকার উদ্ধার ও ডাকাতদের ব্যবহৃত ‘দৈনিক সময়ের সংবাদ’ স্টিকার যুক্ত মাইক্রোবাস জব্দ করে করা হয়। আটক ডাকাত সদস্য অলমগীর হোসেন পাবনা জেলার আতাইকুলা উপজেলার কাজীপুর গ্রামের টুকু লস্করের ছেলে ।
ঘটনার সময় ডাকাতদল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও দোকান মালিককে গুলি করে দোকানের প্রায় ৫’শ ভরি স্বর্ণলংকারসহ নগদ ৫ লক্ষাধিক টাকা ও দোকানের সিসিটিভির রেকর্ডিং ডিভাইস নিয়ে মাইক্রোবাসযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঘটনার প্রায় ৩ ঘন্টা পর শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে জেলার পুলিশ সুপার (এসপি) মো: আসাদুজ্জামান মালামাল উদ্ধার ও ডাকাত সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করতে এবং অভিযান সম্পর্কে জানাতে তার সম্মেলন কক্ষে জরুরি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, আব্দুল জলিল, গাজিউর রহমান রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ঘটনার বিস্তারিত উপস্থাপন করেন।
ইত্তেফাক/এএন
