৮৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন আওয়ামী লীগ নেতা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১১:৩৩
 
পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ মন্টু ৮৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন। শনিবার বিকালে তিনি ঈশ্বরদী উপজেলার শাহপুর গ্রামের মরহুম আবুল হোসেন খানের মেয়ে রওশন আরা পারভীনের (৫০) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
 
মজিদ মন্টু সুজানগর পৌরসভার ভবানীপুর গ্রামের মরহুম কাজেম উদ্দিন শেখের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
 
জানা যায়, প্রবীণ এই আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মন্টুকে পারিবারিভাবে কয়েকবার বিয়ে দেয়ার জন্য চেষ্টা করা হয়। কিন্তু তিনি রাজি হননি। এবার ৮৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।
 
এদিকে তার এই বিয়ের খবর ছড়িয়ে পড়লে বিশেষ করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ উত্সব দেখা দেয়। শনিবার সকাল থেকে নেতা-কর্মীরা পৌর শহরের বিভিন্ন স্থানে পটকা ফাটিয়ে, আতশবাজি করে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উত্সব করে।
 
পাশাপাশি তিনি শাহপুর থেকে মাইক্রোবাসযোগে বরযাত্রীসহ কনেকে নিয়ে পৌর শহরের অদূরে তারাবাড়ীয়া বাজারে এসে পৌঁছালে সুজানগর উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী মোটর সাইকেলের বহর নিয়ে সেখানে তাকে অভ্যর্থনা জানায়।
 

ইত্তেফাক/এএসএস