বিশ্রামে প্যাট কামিন্স

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২১:১৬

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়ার ডান হাতি পেসার প্যাট কামিন্স। সিরিজের মাত্র একটি ওয়ানডে খেলেছেন তিনি। আট ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি আসন্ন ওয়ানডে বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজের জন্য তাকে বিশ্রাম দেয়ার পরিকল্পনা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শেষ দুই ওয়ানডেতে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। আর দলের সেরা খেলোয়াড়দের ভবিষ্যতের কথা চিন্তা করে বিশ্রাম দিচ্ছে তারা। কামিন্সের সাথে দেশে ফিরেছেন আরেক পেসার জাই রিচার্ডসন। শারজাহতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েন তিনি। চলতি সিরিজে দুই ম্যাচে অংশ নিয়ে তিন উইকেট নেন রিচার্ডসন।