আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের নতুন সহযাত্রী কনসিটো পিআর

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৭:৪১
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের নতুন সহযাত্রী হিসেবে যুক্ত হয়েছে কনসিটো পিআর। সম্প্রতি গুলশানে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়।
 
দুই পক্ষের মধ্যে পারস্পারিক দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মমিনুল ইসলাম এবং কনসিটো পিআর-এর ব্যবস্থাপনা পরিচালক মঈন তারিক একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন।
 
মমিনুল ইসলাম বলেন, ‘বিশ্বস্ত জনসংযোগ কার্যক্রমের জন্য কনসিটো পিআরকে পেয়ে আমরা সত্যিই খুব খুশি। তাদের সাথে নিয়ে আমরা আগামীতে একটি ফলপ্রসু যাত্রার প্রত্যাশা করি।’
 
কনসিটো পিআর-এর ব্যবস্থাপনা পরিচালক মঈন তারিক বলেন, ‘দেশের আর্থিক খাত একটি খুবই চ্যালেঞ্জিং ইন্ডাস্ট্রি এবং আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে অত্যন্ত উদ্দীপ্ত। আশা করি, আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব।’
 
এতে আরও উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এএফএম বরকতউল্লাহ, হেড অব ব্র্যান্ড এন্ড কর্পোরেট কমিউনিকেশন মাহজাবিন ফেরদৌস, কনসিটো পিআর-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) মানজেনো রায়হান খান এবং হেড অব কমিউনিকেশন মো. জাকারিয়া রহমান।
 
ইত্তেফাক/এমএইচ