৯০ বছরে বয়স্ক ভাতা পান না সোনাভান বেগম!

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০৫:১৫

উপজেলার পুরন্দপুর গ্রামের ইউসুফ আলী ব্যাপারীর স্ত্রী সোনাভান বেগম (৯০) বয়সের ভারে নুয়ে পড়েছেন। তবু আজো তার ভাগ্যে বয়স্ক ভাতা জোটেনি।

 
গত শনিবার বিকেলে ফতেপুর ইউনিয়ন পরিষদে এসেছিলেন সোনাভান যাচাই-বাচাই কমিটির সামনে সাক্ষাত্কার দিতে। সোনাভানের তেমন কেউ নেই। এক প্রতিবেশীর সহযোগিতায় ভ্যানে করে এসেছিলেন ইউনিয়ন পরিষদে। তার এক পায়ের আঙ্গুল কাপড় দিয়ে ব্যান্ডেজ করা। মহেশপুর সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী তার অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন তার বয়স্ক ভাতা না হওয়ার কারণে। অবশ্য ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বয়স্ক ভাতার আশ্বাস দেন সোনাভান বেগমকে।
 
সোনাভান জানান, তিনি বয়স্ক ভাতার আবেদন করেছেন। তার নিজের বলতে কেউ বেঁচে নেই।

ইত্তেফাক/এএন