হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১২:২৩
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত চারজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত নয়ন হোসেন (৮) সিঙ্গিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও সিঙ্গিমারী গ্রামের আব্দুস ছালামের ছেলে। হতাহতরা অটোরিকশার যাত্রী।
 
পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার হাতীবান্ধায় ‘শাহ্ গরিবুল্লাহ (রহ.) দরবেশের’ উরস অনুষ্ঠান শেষে অটো রিকশায় করে বাড়ি ফিরছিলেন ওই যাত্রীরা। এ সময় আরডিআরএস অফিসের সামনে একটি ট্রাকের সঙ্গে ওই অটো রিকশাটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। আহতরা হলেন, উপজেলার সিংঙ্গীমারী গ্রামের ফরিদ হোসেনের ছেলে মিজানুর (৩৫), মিন্টু মিয়ার ছেলে মোজাহিদ (২৩), সৈয়দ আলীর ছেলে মানিক (২০) ও আব্দুল সালমের ছেলে নাহিদ (১০)।
 
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ