চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশি এক রাখালকে বিএসএফ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তি উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের এসলাম উদ্দিন (৩২)।
সোমবার বিকালে স্থানীয়রা জানান, রবিবার গভীর রাতে এসলামসহ ২০-২৫ জন রাখাল গরু আনতে ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। গভীর রাতে গরু নিয়ে একই পথে ফেরার সময় চাঁদনীচক ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাদের তাড়া করলে সবাই গরু ছেড়ে দিয়ে পালিয়ে গেলেও এসলাম উদ্দিন বিএসএফের হাতে ধরা পড়েন। পরে বিএসএফের পিটুনিতে তার মৃত্যু হয়।
সোমবার সন্ধ্যায় বিজিবি-৯-এর ওয়াহেদপুর কোম্পানি কমান্ডার জামাল উদ্দিন জানান, বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। লাশও ফেরত চাওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহেসান জানান, সীমান্তে একজন বাংলাদেশি রাখাল নিখোঁজ থাকার বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
