ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র আনিসুল হক বলেছেন, 'বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করবে।'
তিনি বলেন, 'এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে অধিকতর দক্ষতা এবং পণ্য বিপণনের ক্ষেত্রে সহায়ক হবে।'
তিনি সোমবার সন্ধ্যায় ঢাকার উত্তরাস্থ হোটেল রিজেন্সিতে অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) ক্রিয়েডাইভ-২০১৬-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে বিইউপি'র উপাচার্য মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চার পর্ববিশিষ্ট এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড ২৫ নভেম্বর কেইস স্টাডি'র মাধ্যমে শুরু হয়েছিল। পরবর্তী রাউন্ডগুলোতে ছিল যথাক্রমে একটিভেশন ক্যাম্পেইন, ৩৬০ ডিগ্রি মার্কেটিং ক্যাম্পেইন এবং চূড়ান্ত পর্বে ছিলো বরাবরের মতো সোশ্যাল ক্যাম্পেইন।
চূড়ান্ত প্রতিযোগিতায় আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিঙ্গল দল চ্যাম্পিয়ন ও আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লাইটলি এজিটেডেট ওটেনসিল দল প্রথম রানার্সআপ হয়। অনুষ্ঠানে বিইউপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষিকা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
