সাতকানিয়ায় ৫৪০০ ইয়াবাসহ আটক ২

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৮:০৮
 
চট্টগ্রামের সাতকানিয়ার হাইওয়ে পুলিশ গত সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনি বটতল এলাকায় ঢাকাগামী এনা পরিবহনে অভিযান চালিয়ে ৫৪০০ পিচ ইয়াবাসহ মো. আবু তাহের (৪৫) ও মো. নুর আলম (৩২) নামের দুই  মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
 
জানা যায়, গত ১৬ জানুয়ারি রাত ১১টায় সাতকানিয়ার হাইওয়ে থানার এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনি বটতল এলাকায় ঢাকাগামী এনা পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫৭) অভিযান চালিয়ে ৫৪০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী ও ওই গাড়ীর চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশ হাট  এলাকার মৃত হারুনর রশিদের ছেলে মো. আবু তাহের (৪৫) ও গাড়ীর সুপারভাইজার নোয়াখালী সুধারাম থানার দুর্গাপুর এলাকার নুরনবীর ছেলে মো. নুর আলমকে (৩২) আটক করা হয়।
 
সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন ৫৪০০ পিস ইয়াবাসহ ২জন আটকের কথা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদব্য আইনে মামলা দায়ের হয়েছে।
 

ইত্তেফাক/এএম।