খুলনায় পাটের গুদামে আগুন

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৫:২২
খুলনায় একটি পাটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
 
বুধবার দুপুর দেড়টার দিকে নগরীর আড়ংঘাটা বাজার এলাকার সেলিম জুট ট্রেডিং নামে একটি পাটের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।
 
ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। দুপুর পৌঁণে তিনটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
 
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল ইনচার্জ সামসুল আলম জানান, আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে।
 
ইত্তেফাক/এএসএমইউ