ঢাবি'র অভ্যন্তরীণ অনুষদে ডিন নির্বাচন অনুষ্ঠিত

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৬:৩৪
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অভ্যন্তরীণ অনুষদগুলোর ডিন নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২৭(৫) ধারা এবং অধ্যাদেশের (২য় খণ্ড) ১৮নং অধ্যায় অনুযায়ী অনুষ্ঠিত হয়।
 
উপাচার্যের প্রতিনিধি হিসেবে নির্বাচন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। নির্বাচিত ডিন'রা হলেন: কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদ অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ, আইন অনুষদ অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক,ফার্মেসী অনুষদ অধ্যাপক ড. এস এম আবদুর রহমান, চারুকলা অনুষদের অধ্যাপক নিসার হোসেন,আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস