রাকাবের চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৭:৩৭
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান পদে সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলামকে ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
 
বুধবার রাকাবের জনসংযোগ সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক সচিব নজরুল ইসলাম ১৯৭৭ ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ২০০৮ সালের নভেম্বরে তিনি এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি কুষ্টিয়া ও চট্রগ্রামের জেলা প্রশাসক, কুমিল্লা বার্ড, যুব উন্নয়ন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছাড়াও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পালন করেন।
 
তিনি ১৯৫০ সালে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার চরনবীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও ১৯৭১ সালে এম.এ ডিগ্রি অর্জন করেন।
 
 
ইত্তেফাক/ইউবি